যাত্রাবাড়ীতে গুলির ঘটনায় মামলায় সাবেক এমপি গ্রেপ্তার

জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) কারাগার থেকে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক পুলিশের আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানোর পর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন আলেক খান। এ সময় তিনি গুলিবিদ্ধ হন।

পরে চিকিৎসা শেষে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা করেন আলেক খান। ওই মামলাতেই সাবেক সংসদ সদস্য আবুল কালামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।