ঢাকাঃ ২০-০৯-২০২৬
দেশের
শীর্ষস্থানীয় ডিজিটাল মার্কেটিং এজেন্সি ‘আইএমবিডি এজেন্সি’র (IMBD Agency) ব্র্যান্ড
অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান গলফার ও জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব
সিদ্দিকুর রহমান[। সম্প্রতি রাজধানীর বনানী ডিওএইচএস-এ অবস্থিত এজেন্সির প্রধান কর্পোরেট
কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, সিদ্দিকুর রহমান
আগামী ৩ বছর আইএমবিডি এজেন্সির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং
প্রতিষ্ঠানের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে প্রতিনিধিত্ব করবেন।
২০১৬
সালে যাত্রা শুরু করা ‘আইএমবিডি এজেন্সি’ গত কয়েক বছর ধরে দেশ ও বিদেশের বহু ব্র্যান্ড
এবং করপোরেট প্রতিষ্ঠানকে সমন্বিত ডিজিটাল মার্কেটিং, এসইও (SEO), কন্টেন্ট ক্রিয়েশন
এবং ওয়েব সলিউশন সেবা দিয়ে নির্ভরযোগ্য অবস্থান তৈরি করেছে । প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি
ব্র্যান্ড প্রমোশন ও প্রচারণার অংশ হিসেবে দেশের অন্যতম সফল ও অনুপ্রেরণাদায়ী ক্রীড়াবিদ
সিদ্দিকুর রহমানকে ব্র্যান্ডের সাথে যুক্ত করা হলো।
বাংলাদেশের
গলফ ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্র সিদ্দিকুর রহমান এশিয়ান ট্যুরে দুবার শিরোপাজয়ী (ব্রুনাই
ওপেন ২০১০ ও ইন্ডিয়ান ওপেন ২০১৩) প্রথম বাংলাদেশি গলফার। ২০১৬ সালের রিও অলিম্পিকে
কোনো ওয়াইল্ডকার্ড ছাড়া সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে এবং বাংলাদেশ দলের পতাকা বহন
করে তিনি বিশ্বমঞ্চে লাল-সবুজের সম্মান বৃদ্ধি করেছিলেন। জীবনের প্রতিকূলতা পেরিয়ে
কঠোর পরিশ্রম, একাগ্রতা ও পেশাদারিত্বের মাধ্যমে বিশ্ব অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠা করার
তাঁর এই যাত্রা দেশের তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান বলেন,
“আইএমবিডি
এজেন্সির সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ২০১৬ সাল থেকে তারা সততা ও উদ্ভাবনী
কৌশলের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং অঙ্গনে নিজেদের যে শক্ত অবস্থান গড়ে তুলেছে, তা সত্যিই
প্রশংসনীয়। আন্তর্জাতিক অঙ্গনে আমি যেভাবে সবসময় সেরা পারফর্ম করার চেষ্টা করি, আইএমবিডি
এজেন্সিও ব্র্যান্ডিং ও ডিজিটাল সেবায় সর্বোচ্চ মান নিশ্চিত করে কাজ করছে। আশা করি,
আমাদের এই যৌথ যাত্রা উভয় পক্ষের জন্যই চমৎকার ও সফল এক অভিজ্ঞতা বয়ে আনবে।”
অনুষ্ঠানে আইএমবিডি এজেন্সির পক্ষ থেকে ব্যবস্থাপনা
পরিচালক ও সিইও- শামীম আহমেদ বলেন,
“সিদ্দিকুর
রহমান কেবল একজন বিশ্বমানের গলফারই নন, তিনি একাগ্রতা, আত্মবিশ্বাস ও সাফল্যের এক জীবন্ত
প্রতীক। ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আইএমবিডি এজেন্সি সবসময় গুণগত মান ও ফলাফলভিত্তিক
ডিজিটাল সেবা নিশ্চিত করে আসছে। সিদ্দিকুর রহমানের নিষ্ঠা ও সাফল্য আমাদের প্রাতিষ্ঠানিক
মূল্যবোধের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে
আমরা গর্বিত এবং বিশ্বাস করি এই মেলবন্ধন আমাদের বৈশ্বিক মানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে।”
উক্ত
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইএমবিডি এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিদ্দিকুর রহমানের
ঘনিষ্ঠ শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।
আইএমবিডি এজেন্সি (IMBD Agency) সম্পর্কে:
২০১৬
সালে প্রতিষ্ঠিত আইএমবিডি এজেন্সি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি
ব্র্যান্ড স্ট্র্যাটেজি, ডিজিটাল মিডিয়া বাইং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন (SEO), ভিডিও প্রোডাকশন এবং ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন উদ্ভাবনী সেবা
প্রদান করে আসছে।