আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল হোয়াটসঅ্যাপভিত্তিক এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ‘বিডি রিমাইন্ডার’ (BD Reminder)

দৈনন্দিন জীবনের জরুরি কাজ মনে রাখা এবং গুরুত্বপূর্ণ সব ফাইল ম্যানেজমেন্ট আরও সহজ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল হোয়াটসঅ্যাপভিত্তিক এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ‘বিডি রিমাইন্ডার’ (BD Reminder)। দেশের স্বনামধন্য ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান ‘আইএমবিডি এজেন্সি’ (IMBD Agency)-র একটি কনসার্ন হিসেবে এই স্মার্ট সেবাটি চালু করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত আইএমবিডি এজেন্সির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আইএমবিডি এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শামীম আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে শামীম আহমেদ বলেন, “ব্যস্ততার কারণে আমরা প্রায়ই দৈনন্দিন ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কাজ ভুলে যাই। কাজ মনে রাখার জন্য বাজারে নানা অ্যাপ থাকলেও, সেগুলোতে বারবার টাইপ করা এবং সময় সেট করার ঝামেলায় অনেকেই নিয়মিত ব্যবহার করতে পারেন না। এই সমস্যার একদম সহজ সমাধান দেবে ‘বিডি রিমাইন্ডার’। এর জন্য ফোনে আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না; প্রতিদিনের চেনা হোয়াটসঅ্যাপেই সাধারণ বাংলায় একটি ভয়েস মেসেজ পাঠিয়ে ব্যবহারকারীরা তাদের কাজ গুছিয়ে নিতে পারবেন।”

শুরুতেই ৩টি দারুণ সুবিধা নিয়ে এসেছে ‘বিডি রিমাইন্ডার’:


১. ভয়েস রিমাইন্ডার ও ফলো-আপ: গাড়িতে বা জ্যামে থাকার সময় কোনো টাইপ না করেই মুখে বলে রিমাইন্ডার সেট করা যাবে। নির্দিষ্ট সময়ে অ্যালার্ট দেওয়ার পাশাপাশি কাজটি শেষ হয়েছে কি না, তা মেসেজ পাঠিয়ে খোঁজ নেবে এআই।

২. স্মার্ট চেকলিস্ট: বাজারের তালিকা, অফিসের কাজের লিস্ট বা ট্যুরের প্যাকিং - একটানা মুখে বলে গেলেই হোয়াটসঅ্যাপে টিক দেওয়ার মতো ডিজিটাল চেকলিস্ট তৈরি হয়ে যাবে।

৩. ইনস্ট্যান্ট ফাইল ভল্ট: প্রয়োজনীয় প্রেসক্রিপশন, ইউটিলিটি বিল বা এনআইডির ছবি সেভ করে রাখা যাবে এবং প্রয়োজনমতো শুধু মুখে চাইলেই মুহূর্তের মধ্যে ফাইলটি চ্যাটে চলে আসবে।


ডেটা সুরক্ষায় সর্বোচ্চ জোর:

ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্ল্যাটফর্মটিতে থাকা সব ডেটা ও ফাইল ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’ প্রযুক্তিতে সুরক্ষিত থাকবে। ব্যবহারকারী ছাড়া আর কারও এই তথ্য দেখার সুযোগ নেই।


অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক এই ৩টি ফিচারের পর খুব দ্রুতই আরও কিছু আকর্ষণীয় ফিচার যুক্ত হতে যাচ্ছে  ‘বিডি রিমাইন্ডার’-এ।

সেবাটি সম্পর্কে বিস্তারিত জানতে ও ৭ দিনের ফ্রি ট্রায়াল ব্যবহার করে দেখতে ভিজিট করুন: bdreminder.com।