শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রীসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দের এ নির্দেশ দেয়।
এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের কার্যক্রম চলছে। তালিকায় দেশের কয়েকটি শীর্ষ শিল্পগ্রুপের মালিক, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং রাজনৈতিক কর্মীরা রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগের বিষয়টি সামনে রেখে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিষয়ে নজরদারি করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে চিহ্নিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে।
এনবিআরের এ নির্দেশের আওতায় মোট ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছেন। তবে তালিকাভুক্তদের পরিচয়, কোন শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ উঠেছে এবং কী পরিমাণ অর্থ লেনদেন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।