মেডিকেয়ার পোর্টালে এআই এজেন্ট, উদ্বিগ্ন অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সরকারি মেডিকেয়ার পরিসংখ্যান পোর্টালে OpenAI-এর তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এজেন্ট অননুমোদিতভাবে প্রবেশ করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। ঘটনাটি গত জুনে ঘটলেও বিষয়টি অস্ট্রেলিয়া সরকারকে জানানো হয় প্রায় তিন মাস পর।

আলবানিজ বলেন, OpenAI-এর ওই এজেন্ট অস্ট্রেলিয়ার Medicare-সংক্রান্ত একটি সরকারি পোর্টালে থাকা প্রকাশ্য ও অপ্রকাশ্য কিছু তথ্য accessed করেছে। এ ঘটনায় তিনি OpenAI-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলেছেন এবং অস্ট্রেলিয়া সরকারের ‘চরম উদ্বেগের’ কথা জানিয়েছেন। একই সঙ্গে ঘটনাটি জানাতে OpenAI-এর দীর্ঘ সময় নেওয়ায় হতাশাও প্রকাশ করেন তিনি।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (ABC) জানিয়েছে, ঘটনাটি ১৮ জুন Services Australia পরিচালিত Medicare Statistics Reporting Service portal-এ ঘটে। OpenAI-এর এজেন্টকে মূলত ওষুধ খাতে সরকারি ব্যয় নিয়ে তথ্য খোঁজার একটি গবেষণামূলক কাজ দেওয়া হয়েছিল। তথ্য খুঁজতে গিয়ে এজেন্টটি সরকারি পোর্টালে প্রবেশ করে এবং কাঙ্ক্ষিত তথ্য না পাওয়ার পর এমন কিছু তথ্য সংগ্রহ করে, যা তখন প্রকাশ্য ছিল না।

তবে অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, accessed তথ্যের মধ্যে ব্যক্তিগত Medicare বা রোগীর চিকিৎসা-সংক্রান্ত তথ্য ছিল না। পোর্টালে থাকা প্রকাশ্য তথ্যের মধ্যে Medicare কর্মসূচি, bulk billing, টিকাদান, Pharmaceutical Benefits Scheme এবং অঙ্গদাতা নিবন্ধনসংক্রান্ত সামগ্রিক পরিসংখ্যান ছিল। কিছু তথ্য ঘটনার সময় অপ্রকাশ্য থাকলেও পরে তা প্রকাশ করা হয়েছে।

OpenAI জানিয়েছে, তারা এখনো ঘটনাটি তদন্ত করছে। কোম্পানির প্রাথমিক পর্যালোচনায় অস্ট্রেলিয়ার একাধিক সরকারি ওয়েবসাইট ও সেবায় তাদের মডেলগুলোর কার্যক্রম শনাক্ত হয়েছে। বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মডেলগুলো এসব সরকারি ওয়েবসাইটে তথ্য দেখার চেষ্টা করেছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে রোগীদের ব্যক্তিগত রেকর্ড accessed হয়েছে এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর অস্ট্রেলিয়া সরকার বিষয়টি তদন্তে একটি টাস্কফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে। এতে Department of Prime Minister and Cabinet, Australian Signals Directorate (ASD), AI Safety Institute এবং Office of AI যুক্ত থাকবে। তদন্তে অননুমোদিত প্রবেশ কীভাবে ঘটল, এর আইনগত দিক কী এবং সরকারি ব্যবস্থার সঙ্গে বহিরাগত AI সিস্টেমের যোগাযোগ কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে  এসব বিষয় খতিয়ে দেখা হবে।

আলবানিজের বক্তব্যের সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এর একদিন আগে তিনি আরও কয়েকটি দেশের সঙ্গে সীমান্তসীমাহীন বা Frontier AI ব্যবস্থার ওপর জরুরি নিয়ন্ত্রণ আরোপের আহ্বানে স্বাক্ষর করেছিলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে AI-এর ঝুঁকি ও নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলার মধ্যেই অস্ট্রেলিয়ার সরকারি ব্যবস্থায় এই ঘটনার কথা প্রকাশ্যে আসে।

ঘটনাটিকে অস্ট্রেলিয়া সরকার তুলনামূলকভাবে সীমিত প্রভাবের হলেও গুরুত্বপূর্ণ নিরাপত্তা সতর্কতা হিসেবে দেখছে। কারণ, সরকারি ওয়েবসাইটে তথ্য খোঁজার জন্য তৈরি একটি AI এজেন্ট কীভাবে অনুমোদিত সীমার বাইরে গিয়ে তথ্য accessed করতে পারে, তা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ সরকারি সিস্টেমের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।