মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
একই মামলায় কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া চার আসামির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মামলার চার আসামিই বর্তমানে পলাতক। তাঁদের বিরুদ্ধে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছিল।
মামলার কার্যক্রম অনুযায়ী, ২০২৫ সালের ২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে মোট ১৮ জন সাক্ষ্য দেন। দুই দফায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-২।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।