বিশ্ব বসতি দিবসে বিশেষ বার্তা: সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ উপস্থিতি

সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’। এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৫ অক্টোবর) সকালে নির্ধারিত সূচি অনুযায়ী সম্মেলন কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী। মূল অনুষ্ঠানস্থলে প্রবেশের পূর্বে সম্মেলন কেন্দ্র চত্বরে একটি পরিবেশবান্ধব ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন সরকারপ্রধান। পরিকল্পিত ও সবুজ নগরায়ণের বার্তাকে ছড়িয়ে দিতেই এ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

বৃক্ষরোপণের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। এছাড়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রী আলোচনা সভায় যোগ দিয়ে দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।


ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।