পদত্যাগপত্র জমা দিতে সংসদে মিষ্টি

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে যাচ্ছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এ তথ্য প্রকাশিত হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির ভূমিকা নিয়ে অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার আলোচনা শুরু হয়। বিষয়টি বর্তমানে তদন্তাধীন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার দাবি করেছে বিভিন্ন সূত্র। তবে মিষ্টি নিজে ওই হামলা ও ভাঙচুরে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পাশাপাশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও আলোচনা তৈরি হয়।

দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সংসদ সদস্য পদ ছাড়ার পাশাপাশি বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করতে পারেন মিষ্টি এমন তথ্যও দলীয় সূত্রের বরাতে প্রকাশিত হয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।