দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা-রণবীর, প্রকাশ্যে বেবি বাম্পের ছবি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পরিবারে আনন্দের আবহ আরও বাড়ল। প্রথম সন্তান দুয়ার দ্বিতীয় জন্মদিনে বেবি বাম্পের ছবি প্রকাশ করে নতুন অতিথির অপেক্ষার খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ‘দীপবীর’।

ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালে রাখতেই পছন্দ করেন এই তারকা দম্পতি। তবে এবার ব্যতিক্রমীভাবে সাদা-কালো ফ্রেমে নিজেদের বিশেষ মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেছেন তারা। ছবিগুলোতে দীপিকার মাতৃত্বের সৌন্দর্যের পাশাপাশি ফুটে উঠেছে দুজনের পারিবারিক বন্ধনও।

দীপিকা মা হতে যাচ্ছেন এমন খবর আগেই প্রকাশ্যে এসেছিল। ২০২৬ সালের ১৯ এপ্রিল দ্বিতীয় সন্তানের সুখবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। এরপর দুয়ার দ্বিতীয় জন্মদিনে বেবি বাম্পের ছবি প্রকাশ করে সেই আনন্দের মুহূর্তকে আরও বিশেষ করে তুলেছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলো সামনে আসার পরই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রথম সন্তানের পর এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা ‘দীপবীর’ দম্পতির জীবনে নতুন এই অধ্যায় নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা।

দুয়ার জন্মদিনও তাই হয়ে উঠেছে পরিবারের জন্য দ্বিগুণ আনন্দের উপলক্ষ। একদিকে মেয়ের দ্বিতীয় জন্মদিন, অন্যদিকে নতুন অতিথিকে ঘিরে অপেক্ষা দুই আনন্দ একসঙ্গে উদযাপন করছেন দীপিকা ও রণবীর।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।