‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমণিকে অপু বিশ্বাসের খোঁচা

ব্র্যান্ড প্রমোশন নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে তাঁকে ব্যঙ্গাত্মক ভাষায় কটাক্ষ করেছিলেন পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিনেত্রীকে ‘পরগাছার রানি’ বলেও খোঁচা দেন তিনি। এবার সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অপু বিশ্বাস।

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তাঁর এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পরীমণি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।’

পরীমণির এই খোঁচার জবাবে রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০ টা সিনেমাই ফ্লপ, ৫ টা আন্ডার প্রোডাকশন সেই মানুষ আমার জায়গায় আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’

অপু আরও বলেন, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করিনা। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।