রেকর্ড গড়া ‘জেলার ২’, এবার দেখা যাচ্ছে ঘরে বসেই

‘জেলার ২’

ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান

আবারও টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরছেন রজনীকান্ত। আগের ছবির সাফল্যের পর সিক্যুয়েলে তাঁকে মোকাবিলা করতে হবে আরও ভয়ংকর এক অপরাধী চক্রের। মূর্তি পাচারকারী এই চক্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পরিবারের নিরাপত্তার স্বার্থে আবারও অস্ত্র হাতে তুলে নেবেন অবসরপ্রাপ্ত এই কারারক্ষী।

নেলসন দিলীপকুমারের পরিচালনায় ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন মোহনলাল, বিজয় সেতুপতি, শিবরাজকুমার, এস জে সূর্য, বিদ্যা বালানসহ একঝাঁক তারকা।

বক্স অফিসে রেকর্ড ৮০০ কোটি রুপি আয় করা সিনেমাটি এবার ঘরে বসেই দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।