সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ

আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের স্কোর ছিল ১৮৪ রান, হারিয়েছিল ৪ উইকেট। খেলা আবার শুরু হলেও ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনাই দেখছিলেন সবাই। শেষ পর্যন্ত আর মাঠে নামতে হয়নি কোনো দলের খেলোয়াড়দের।

ড্রেসিংরুম থেকে বাংলাদেশের ক্রিকেটারদের মাঠে নেমে এসে আম্পায়ার ও সফরকারী দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে দেখা যায়। এর মধ্য দিয়ে সিলেট টেস্টের সমাপ্তি ঘটে ড্রয়ের মাধ্যমে।

তবে সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র হলেও প্রথম ম্যাচে মিরপুরে হেরেছিল বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরে গেল টাইগাররা।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।