যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সহায়তা ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার মস্কোয় গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
বৈঠকে ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন পেজেশকিয়ান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপের সমালোচনা করেন তিনি।
পেজেশকিয়ানের মতে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ও নিষেধাজ্ঞার কারণে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে বহুপক্ষীয় সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হয়েছে।
এ সময় মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন ইরানের প্রেসিডেন্ট।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।