গতকাল (৩ নভেম্বর) এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
অভিযোগ উঠেছে, সংঘর্ষের একপর্যায়ে ড্যাফোডিলের একদল শিক্ষার্থী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে AIUB শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে একাধিক শিক্ষার্থী গুরুতর আহত হন।
হামলায় আহত AIUB-এর এক শিক্ষার্থীর চোখের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে জানা গেছে। তাঁর চোখের চারপাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তাঁর দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।