চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী শ্রীরাম মহাজন পাড়ার ৮ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শান্তা দেব (২৮) ও তার স্বামী অপরূপ দেব। অপরূপ দেবের বাবার নাম আশুতোষ দেব।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দক্ষিণ জলদী এলাকার বাসিন্দা শান্তা দেব ও অপরূপ দেবের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘর থেকে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ জব্দ করা হয়। পরে স্বামী-স্ত্রী দুজনকে আটক করে পুলিশ।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।