পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীতে একটি বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 'ইকো কেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ'-এর উদ্যোগে বৃহস্পতিবার (৫ই মার্চ, ২০২৬) ঢাকার তেজগাঁও কলেজ প্রাঙ্গণে এই পরিবেশ সচেতনতামূলক ও প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সকালের মনোরম পরিবেশে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক সূচনা ঘটে। অনুষ্ঠানে পরিবেশগত বিভিন্ন চ্যালেঞ্জ ও তা মোকাবেলায় করণীয় নানা বিষয়ে আলোচনা করা হয়, যা উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের অনুপ্রাণিত করে।
‘ইকো কেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ’-এর অপারেশনস হেড এবং ‘কুইক সোর্স বাংলাদেশ’-এর চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোস্তফাজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান, অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান বক্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর ওবাইদুর রহমান ছিদ্দীকী।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ডিরেক্টর মুহাম্মদ সোলায়মান হায়দার; তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন; বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (পরিকল্পনা, পরিসংখ্যান ও প্রশিক্ষণ) জনাব মোঃ জিয়াউল হক হাওলাদার; ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ট্রিয়াব)-এর ফাউন্ডার প্রেসিডেন্ট ও অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান জনাব খবির উদ্দিন আহমেদ; বাংলাদেশ হারম রিডাকশন ফাউন্ডেশনের ফাউন্ডিং ট্রাস্টি ও চেয়ারম্যান এবং মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের সাধারণ সম্পাদক ডাঃ শরিফুল ইসলাম দুলু; এবং তেজগাঁও কলেজের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মো. নাজিবুল্লাহ খান।
আলোচনা পর্ব শেষে, আমন্ত্রিত অতিথিরা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। এই বৃক্ষরোপণ আয়োজনটিকে পরিবেশ রক্ষার একটি প্রতীকী কিন্তু শক্তিশালী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।